মোরঘুমঘোরে এলে মনোহর

মোরঘুমঘোরে এলে মনোহর
নমো নম, নমো নম, নমো নম
শ্রাবণ-মেঘে নাচে নটবর
শ্রাবণ-মেঘে নাচে, নাচে, নাচে...
শ্রাবণ-মেঘে নাচে নটবর
রমঝম, ঝমঝম, রমঝম
মোরঘুমঘোরে এলে মোরঘুমঘোরে
মোরঘুমঘোরে এলে মনোহর

শিয়রে বসি চুপি চুপি চুমিলে নয়ন
শিয়রে বসি চুপি চুপি চুমিলে নয়ন
মোরবিকশিল আবেশে তনু
মোরবিকশিল আবেশে তনু
মোরবিকশিল আবেশে তনু
নীপ-সম, নিরুপম, মনোরম
মোরঘুমঘোরে এলে, ঘুমঘোরে
ঘুমঘোরে এলে মনোহর

মোরফুলবনে ছিল যত ফুল
মোরফুলবনে ছিল যত ফুল
ভরি ডালি দিনু ঢালি
দেবতা মোর, দেবতা মোর, দেবতা মোর
মোরফুলবনে ছিল যত ফুল
ভরি ডালি দিনু ঢালি
দেবতা মোর, দেবতা মোর, দেবতা মোর
হায় নিলে না সে ফুল
হায় নিলে না সে ফুল, ছি ছি বেভুল
নিলে তুলি খোঁপা খুলি' কুসুম-ডোর

স্বপনে কী যে কয়েছি তাই গিয়াছ চলি
স্বপনে কী যে কয়েছি তাই গিয়াছ চলি
জাগিয়া কেঁদে ডাকি দেবতায়
জাগিয়া কেঁদে ডাকি দেবতায়
জাগিয়া কেঁদে ডাকি দেবতায়
প্রিয়তম, প্রিয়তম, প্রিয়তম

মোরঘুমঘোরে এলে মনোহর
নমো নম, নমো নম, নমো নম
শ্রাবণ-মেঘে নাচে নটবর
শ্রাবণ-মেঘে নাচে, নাচে, নাচে...
শ্রাবণ-মেঘে নাচে নটবর
রমঝম, ঝমঝম  রমঝম

মোরঘুমঘোরে এলে মোরঘুমঘোরে
মোরঘুমঘোরে এলে মনোহর