ফটোগ্রাফি কি?
ফটোগ্রাফি হলো নিচের বৈশিষ্ট্যগুলোর সমন্বয়ে গঠিত একটি দক্ষতা:
- ভিশন বা দৃষ্টি
- ইমাজিনেশন বা কল্পনা
- রিসোর্সফুলনেস বা সম্পদশীলতা
- অ্যাডভেঞ্চার বা অভিযান
- অথেন্টিসিটি বা সততা
শুধু ছবি তুললেই ফটোগ্রাফার হওয়া যায় না। এর জন্য দরকার কল্পনা, কম্পোজিশন, আলো সম্পর্কে জ্ঞান এবং গল্প বলার দক্ষতা। বাটন চেপে যে কেউ ছবি তুলতে পারে, কিন্তু কল্পনা করে একটি ছবি তৈরি করা—যে ছবিটি একটি গল্প বলবে—তার জন্য প্রয়োজন প্রশিক্ষণ এবং অনুশীলন।
নোট: এই ব্লগের ফটোগ্রাফিতে "ক্যামেরা" বলতে মূলত আইফোনের ক্যামেরাকে ধরে নিয়ে লেখা হয়েছে। আমার মতে ফটোগ্রাফি হচ্ছে 'ছবি তোলার ভাষা', তাই এই ধারণাটি সব ধরনের ছবি তোলার যন্ত্রের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য হবে বলে আশা করি।