Elasticsearch এ ডাটা রাখার জন্য নিচের টার্মগুলা বুঝতে হবে

  • Cluster 
  • Indices 
  • Type 
  • Document 
  • Filed 

ডাটাবেজ এর সাথে তুলনা

Elasticsearch কে যদি ডাটাবেজ এর সাথে তুলনা করা হয় তাহলে 

  • Indices কে  ডাটাবেজ এর সাথে তুলনা করা যায়, যখন ডাঁটা সার্চ করা হয় তখন একটা ইনডেক্স এর ভিতর সার্চ করে। এখানে সমস্ত ডাঁটা ইনভার্টেড ইনডেক্স আকারে থাকে 
  • Type কে টেবিল এর সাথে তুলনা করা যায়, এর একটা ফিক্সড গঠন এবং ম্যাপিং থাকে। প্রতিটা  Document কে সেই গঠন এবং ম্যাপিং মানতে হয় (Elasticsearch 6 থেকে একটা ইনডেক্স এ কেবল একটা টাইপ থাকতে পারবে ) 
  • এবং Document হল JSON ডাটা যা আমরা Elasticsearch এ রাখি এবং সেখান থেকে তথ্য সার্চ করি। একে  টেবিল এর  রো এর সাথে তুলনা করতে পারি

Elasticsearch 6

Elasticsearch 6 থেকে type তুলে দেয়া হয়েছে, তাই এখন নিচের মত করে চিন্তা করা ভালো 

  • field -> column 
  • document -> row
  • index -> table 
  • cluster -> Database
Share