স্পেস দিন সব সময়

কন্ডিশন লিখলে স্পেস দিয়ে ব্র্যাকেট দিন (পাইথনের জন্য প্রযোজ্য নয়)।

মন্দ কোড

if (x < 0) negative(x);
// অথবা
if (x < 0) negative(x);

ভালো কোড

if (x < 0) {
    negative(x);
} else {
    nonnegative(x);
}

মাল্টিপল লাইনে লিখবেন না

দরকার ছাড়া স্টেটমেন্ট মাল্টিপল লাইনে লিখবেন না। চেইন বা ফাংশনাল কোড এই নিয়মের বাইরে।

মন্দ কোড

final String 
value = otherValue;

ভালো কোড

final String value = otherValue;

চেইন মেথড আলাদা লাইনে

চেইন মেথডের ক্ষেত্রে জায়গা বুঝে নয়, বরং ফাংশন বুঝে আলাদা লাইনে যাওয়া উচিত।

মন্দ কোড

ImmutableList.builder().add(new LifecycleModule())
    .add(new AppLauncherModule()).addAll(application.getModules()).build();

ভালো কোড

ImmutableList.builder()
    .add(new LifecycleModule())
    .add(new AppLauncherModule())
    .addAll(application.getModules())
    .build();

ভেরিয়েবলের নাম

ভেরিয়েবলের নামের ক্ষেত্রে a, i, j, k বা সংক্ষিপ্ত নাম পরিহার করে ভেরিয়েবলের সাথে মানানসই নাম দেওয়া উচিত। যদি ভেরিয়েবল কোনো এককে হয়, তাহলে নামের মধ্যে তা তুলে ধরা ভালো।

মন্দ কোড

class User {
    private final int a;
    private final String m;
}

long pollInterval;
int fileSize;

ভালো কোড

class User {
    private final int ageInYear;
    private final String maidenName;
}

long pollIntervalMs;
int fileSizeGb;

অপারেটরে পর্যাপ্ত পরিমানে স্পেস দিন

অপারেটরে পর্যাপ্ত পরিমানে স্পেস দিন। এটা ফ্রি এবং কোড পড়তে সুবিধা হয়।

মন্দ কোড

int foo=a+b+1;

ভালো কোড

int foo = a + b + 1;
Share