এ হাওয়া, আমায় নেবে কত দূরে

রাত্রীর ট্রেন
করুণ শঙ্খের মতো
মায়ের মুখে প্রথম শোনা গান

জন্মাবধি একটা অন্ধ নদী
ডুকরে কাঁদা মুক্তি দিল গান

এ হাওয়া, আমায় নেবে কত দূরে?
এ হাওয়া, আমি এখানে
এ হাওয়া, আমায় নেবে কত দূরে?
এ হাওয়া, আমি এখানে

কোথায় ছিলাম?
কোন শব্দের ভেতর
অক্ষরগুলো চূর্ণ আলো
কোন আবেগে, কোন নৈঃশব্দ্যে
ধরব তারে আমার প্রথম গান

এ হাওয়া, আমায় নেবে কত দূরে?
এ হাওয়া, আমি এখানে

কোথায় থাকে হারানো সুর
রহস্যনীল Myth-এর বাগান
ফিরতি পথে, মস্ত আকাশ
অস্ফুট স্বর, ধুলোর গান

এ হাওয়া, আমায় নেবে কত দূরে?
এ হাওয়া, আমি এখানে
এ হাওয়া, আমায় নেবে কত দূরে?
এ হাওয়া, আমি এখানে
এ হাওয়া, আমায় নেবে কত দূরে?
এ হাওয়া...