আমি কান পেতে রই

আমি কান পেতে রই
আমি কান পেতে রই
ও আমার আপন হৃদয় গহন দ্বারে
বারে বার
কান পেতে রই
কোন গোপন বাঁশীর
কান্না হাসির গোপন কথা শুনি বারে
বারে বারে
কান পেতে রই

ভ্রমর সেথা হয় বিবাগি
নিভৃত নীল পদ্ম লাগি রে
ভ্রমর সেথা হয় বিবাগি
নিভৃত নীল পদ্ম লাগি রে
কোন রাতের পাখি গায় একাকী
সঙ্গীবিহীন অন্ধকারে
বারে বারে
কান পেতে রই

কে সে মোর কেই বা জানে
কিছু তার দেখি আভা
কিছু পাই অনুমানে
কিছু তার বুঝি না-বা
কে সে মোর কেই বা জানে
কিছু তার দেখি আভা
কিছু পাই অনুমানে
কিছু তার বুঝি না বা মাঝে মাঝে তার বারতা
আমার ভাষায়
পায় কি কথা রে ও সে আমায় জানি পাঠায় বাণী
গানের তানে লুকিয়ে তারে
বারে বারে কান পেতে রই

আমি কান পেতে রই ও আমার আপন হৃদয়
গহন-দ্বারে বারে বারে
কান পেতে রই