ও সাথীরে, যেওনা কখনো দূরে

ও সাথীরে, যেওনা কখনো দূরে
ও সাথীরে, যেওনা কখনো দূরে
তোমারই প্রাণে আমার এই প্রাণ
তুমি ছাড়া বাঁচি কি করে?

ও সাথীরে, যেওনা কখনো দূরে
তোমারি প্রাণে আমার এই প্রাণ
তুমি ছাড়া বাঁচি কি করে?

এই চোখে চেয়ে, নাও দেখে তুমি
ছবি করে তোমায়, রেখেছি আমি
সেই ছবি কভু, দিও নাকো মুছে
থাকি যেন আমি, তোমারই কাছে।

তোমারই মনে আমার এই মন
তুমি ছাড়া বাঁচি কি করে?

ও সাথীরে, যেওনা কখনো দূরে
ও সাথীরে, যেওনা কখনো দূরে।

এই পথে যদি, ঝড় নেমে আসে
তোমারি ছায়ায়, বাঁচব পাশাপাশি।

প্রনে প্রনে মোরা এক হয়ে যাই
তুমি ছাড়া বাঁচি কি করে?

ও সাথীরে, যেওনা কখনো দূরে
ও সাথীরে, যেওনা কখনো দূরে।
তোমারি প্রাণে আমার এই প্রাণ
তুমি ছাড়া বাঁচি কি করে? ও সাথীরে, যেওনা কখনো দূরে।