ড্রাইভিং থিওরি’র জন্য কিছু অজানা বা কনফিউসিং ইংলিশ শব্দ আছে। এদের মানে জানলে উত্তর দিতে ভুল কম হয়।
| # | English | বাংলা অর্থ | উদাহরণ |
|---|---|---|---|
| 1 | carriage way | গাড়ির পথ, রাস্তা | It is not permitted to stop to the left of the boundary line of the carriage way গাড়ি চলাচলের পথের সীমানা রেখার বাম দিকে থামার অনুমতি নেই। |
| 2 | veer | ঘুরে যাওয়া, গতিপথ পরিবর্তন করা | Your car can veer to the side তোমার গাড়িটি পাশে ঘুরে যেতে পারে। |
| 3 | overlook | উপেক্ষা করা | Because people on the road can be easily overlooked কারণ রাস্তায় থাকা মানুষদের সহজেই উপেক্ষা করা যায়। |
| 4 | stipulated | নির্ধারিত | Where stipulated by traffic signs যেখানে ট্রাফিক সাইন দ্বারা নির্ধারিত। |
| 5 | flat-out speed | প্রচণ্ড গতি | Driving at flat-out speed প্রচণ্ড গতিতে গাড়ি চালানো। |
| 6 | tremble | কাঁপা | Steering wheel trembles স্টিয়ারিং হুইল কাঁপছে। |
| 7 | unduly | অযথা | In order that pedestrians are not unduly alarmed পথচারীরা যাতে অযথা আতঙ্কিত না হন, সেজন্য। |
| 8 | inhibit | বাধা দেওয়া | What inhibits the operation of a three-point seat belt? তিন-পয়েন্ট সিট বেল্টের কার্যকারিতা কী বাধা দেয়? |
| 9 | recuperation | পুনরুদ্ধার | When can recuperation inhibit the braking action? কী জিনিস ব্রেকিং অ্যাকশনকে পুনরুদ্ধার করতে বাধাগ্রস্ত করতে পারে? |
| 10 | precipitation | বৃষ্টিপাত | Heavy precipitation ভারী বৃষ্টিপাত। |
| 11 | grooves | খাঁজ | Grooves in the roadway রাস্তায় খাঁজ। |
| 12 | dips | খানাখন্দ | Dips in the roadway রাস্তায় খানাখন্দ। |
| 13 | evasive | ফাঁকি দেওয়া | Evasive braking ব্রেকিং এড়িয়ে চলা। |
| 14 | impede | বাধা দেওয়া | May not be impeded বাধাগ্রস্ত নাও হতে পারে। |
| 15 | unimpeded | বাধাহীন | I may turn unimpeded আমি বাধাহীনভাবে ঘুরতে পারি। |
| 16 | reckon | মনে করা, বিবেচনা করা | What must you reckon with here? এখানে তোমার কী বিবেচনা করা উচিত? |
| 17 | glance | এক নজরে দেখা | Using the telephone only requires a momentary glance টেলিফোন ব্যবহার করার জন্য কেবল এক মুহূর্তের দৃষ্টিপাত প্রয়োজন। |
| 18 | anticipatory | আগাম | Which of these is a good example of anticipatory driving? এর মধ্যে কোনটি আগাম ড্রাইভিং-এর ভালো উদাহরণ? |
| 19 | lateral distance | পার্শ্বীয় দূরত্ব | You must keep a lateral distance of at least 2 m from other vehicles অন্যান্য যানবাহন থেকে কমপক্ষে ২ মিটার পার্শ্বীয় দূরত্ব বজায় রাখতে হবে। |
| 20 | delineator | সীমানা নির্ধারণকারী | Black arrows on the delineators সীমারেখার উপর কালো তীর। |
| 21 | impair | দুর্বল করা, ক্ষতিগ্রস্ত করা | Splash water might impair my vision জলের ছিটা আমার দৃষ্টিশক্তি নষ্ট করতে পারে। |
| 22 | swerve | গতিপথ পরিবর্তন করা | I swerve onto the left-hand side of the road আমি রাস্তার বাম দিকে ঘুরে গেলাম। |
| 23 | lay-by | বিশ্রামাগার, রাস্তার পাশে থামার স্থান | Into a lay-by একটি বিশ্রামাগারে। |
| 24 | glare | ঝলকানি | It reduces sensitivity to glare এটি ঝলকের প্রতি সংবেদনশীলতা হ্রাস করে। |
| 25 | dismount | অবতরণ করা, নেমে যাওয়া | A cyclist wishes, without dismounting, to cross the road একজন সাইকেল আরোহী না নেমেই রাস্তা পার হতে চায়। |
| 26 | yield | পথ ছেড়ে দেওয়া, অগ্রাধিকার ত্যাগ করা | I will have to yield my right of way আমাকে আমার পথের অধিকার ত্যাগ করতে হবে। |
| 27 | encroach | ঢুকে পড়া, অনধিকার প্রবেশ করা | The person next to the van could encroach further onto the road ভ্যানের পাশের ব্যক্তি রাস্তার আরও ভিতরে ঢুকে পড়তে পারে। |
| 28 | crest | চূড়া | Cannot complete the overtaking maneuver before a hill crest পাহাড়ের চূড়ার আগে ওভারটেকিং সম্পন্ন করা সম্ভব নয়। |
| 29 | abort | বাতিল করা | I abort the overtaking maneuver আমি ওভারটেকিং কৌশল বাতিল করি। |
| 30 | sway | দুলতে থাকা | The incline causes the cyclists to sway ঢালের কারণে সাইকেল আরোহীদের দুলতে হয়। |
| 31 | strain | চাপ | There may be too much strain on the load-bearing parts of the vehicle গাড়ির ভারবহনকারী যন্ত্রাংশে অতিরিক্ত চাপ থাকতে পারে। |
| 32 | concealed | লুক্কায়িত, গোপন | The indicators may be concealed ইন্ডিকেটরগুলো আড়ালে থাকতে পারে। |
| 33 | potholes | গর্ত | You are driving with a trailer on a road with potholes তুমি গর্তযুক্ত রাস্তায় ট্রেলার নিয়ে গাড়ি চালাচ্ছ। |
| 34 | Bewohner | বাসিন্দারা | জার্মান শব্দ। |
| 35 | Werktags | কর্মদিবস | জার্মান শব্দ। |
| 36 | Anlieger frei | শুধুমাত্র স্থানীয় বাসিন্দা বা অনুমোদিত প্রবেশকারীদের জন্য | জার্মান শব্দ। |
| 37 | ruts in the road | রাস্তার খাদ | The vehicle is driving too quickly over ruts in the road রাস্তার খাদের উপর দিয়ে গাড়িটি খুব দ্রুত চলছে। |
| 38 | rightwards | ডানদিকে | The truck ahead of me may be forced rightwards আমার সামনের ট্রাকটি হয়তো ডানদিকে সরে যেতে বাধ্য হবে। |
| 39 | cul-de-sac | ডেড এন্ড, বন্ধ রাস্তা | রাস্তার শেষ যেখানে আর সামনে যাওয়ার পথ নেই। |
| 40 | tailgating | খুব কাছ থেকে অনুসরণ করা | A car following behind is tailgating you পেছনের গাড়িটি খুব কাছ থেকে তোমাকে অনুসরণ করছে। |
| 41 | engrossing | মনোমুগ্ধকর | Engrossing programs on the car radio গাড়ির রেডিওতে মনোমুগ্ধকর অনুষ্ঠান। |
| 42 | viscosity | সান্দ্রতা, তরলের ঘনত্ব | Low viscosity engine oil কম সান্দ্রতার ইঞ্জিন তেল। |
| 43 | taut | টানটান | The towing cable should be kept as tight as possible টোয়িং কেবলটি যতটা সম্ভব টানটান রাখতে হবে। |
| 44 | summit | চূড়া | On the approach to summits চূড়ার কাছে পৌঁছানোর সময়। |
| 45 | smeared | লেপা, দাগযুক্ত | Smeared windows দাগযুক্ত জানালা। |
| 46 | imperative | অত্যাবশ্যক, অপরিহার্য | In which cases is it imperative to test the brakes? কোন কোন ক্ষেত্রে ব্রেক পরীক্ষা করা অপরিহার্য? |
| 47 | exerted | প্রয়োগ করা | A heavy strain is exerted on the front axle mechanism সামনের অ্যাক্সেল মেকানিজমের উপর প্রচণ্ড চাপ প্রয়োগ করা হয়। |