জার্মান অক্ষর

জার্মান ভাষায় অক্ষর দেখতে অনেকটা ইংরেজির মতো, কিন্তু উচ্চারণে আছে বেশ পার্থক্য। ইংরেজির মতো জার্মান ভাষাতেও ২৬টি অক্ষর আছে। এর পাশাপাশি, আছে আরও ৪টি অতিরিক্ত অক্ষর, যেগুলো জার্মানের নিজস্ব সৌন্দর্য ও স্বরধ্বনি প্রকাশ করে।

জার্মান বর্ণমালা (Alphabet)

নিচে ইংরেজির মতো দেখতে কিন্তু ভিন্নভাবে উচ্চারিত ২৬টি অক্ষর দেখানো হলো:

Letter বাংলা উচ্চারণ Example
A আ (এ বলা যাবে না)   Apfel – আপফেল (আপেল)
B বে Bus – বুস (বাস)
C সে Computer – কম্পিউটার
D ডে Danke – ডান্কে (ধন্যবাদ)
E এ (ই বলা যাবে না) Elefant – এলেফান্ট (হাতি)
F এফ Fisch – ফিশ (মাছ)
G গে (জি বলা যাবে না) Garten – গার্টেন (বাগান)
H হা (এইচ বলা যাবে না) Haus – হাউস (বাড়ি)
I ই (আই বলা যাবে না) Insel – ইনজেল (দ্বীপ)
J ইয়ট (জে বলা যাবে না) Jahr – ইয়াহর (বছর)
K কা (কে বলা যাবে না**)** Kind – কিন্ড (শিশু)
L এল Lampe – লাম্পে (ল্যাম্প)
M এম Milch – মিল্চ (দুধ)
N এন Name – নামে (নাম)
O ও Obst – ওবস্ট (ফলমূল)
P পে (পি বলা যাবে না) Papier – পাপিয়ার (কাগজ)
Q কু (কেউ  বলা যাবে না) Qualität – কোয়ালিটেট (গুণমান)
R এয়ার (ঘরঘর করে উচ্চারণ) Rot – রোট (লাল)
S এস Sonne – জোনে (সূর্য)
T টে Tisch – টিশ (টেবিল)
U উ (ইউ বলা যাবে না) Uhr – উর (ঘড়ি)
V ফাউ - f ধ্বনি (ভি বলা যাবে না) Vogel – ফোগেল (পাখি)
W ভে (ডব্লিউ বলা যাবে না) Wasser – ভাছার (পানি)
X ইক্স Xylofon – ইক্সাইলোফোন
Y উপসিলন (ওয়াই বলা যাবে না) System – সিস্টেম
Z জেট Zebra – জেব্রা

জার্মানের ৪টি বিশেষ অক্ষর

জার্মান ভাষায় আরও ৪টি “রাজকীয়” অক্ষর আছে — যেগুলোর মাথার ওপর উমলাউট (Umlaut) নামে ছোট্ট একটি “মুকুট” থাকে 

অক্ষর উচ্চারণ উদাহরণ অর্থ
Ä এ Mädchen – মেডশেন মেয়ে
Ö উ (ঠোঁট গোল করে) Öl – উল তেল
Ü ঊ (ঠোঁট আরও টান টান) Tür – ত্যুর দরজা
ß এসজেট (ss এর মতো) Straße – শ্ট্রাসে রাস্তা
Share