আস-সালামু আলাইকুম, Guten Tag। জার্মানরা সম্ভাষণ বলতে এবং শুনতে ভালোবাসে। আসলে সম্ভাষণ না বললে আপনাকে গরিব, ছোটলোক, অশিক্ষত ধরে নিবে। তাই নিজের সম্মান রক্ষার্থে তাদের সাথে সালাম-কালাম দিয়ে কথা বলাই ভালো। ইংলিশের সাথে যেহেতু ভাষার মিল বেশি, তাই তাদের সম্ভাষণ অনেকটা ইংলিশদের মতই 

ইংলিশ জার্মান
hi, hello Hallo (হালো) - ইনফর্মাল
good morning Guten Morgen (গুটেন মগেন)
good afternoon Guten Tag (গুটেন টাগ) - ফর্মাল
good evening Guten Abend (গুটেন আবেন্ড)
good bye Tschüss (চুজ) - ইনফরমাল,


auf Wiedersehen (আউফ ভিদারজিন) - ফর্মাল |

* ফর্মাল মানে হচ্ছে অফিসে, ডাক্তার, শিক্ষক, উকিল, মুরুব্বিদের সাথে কথা বলার  সময় যেভাবে বলেন / বাংলায় আপনি বলার মত   

* ইনফর্মাল মানে হচ্ছে বাসায়, বন্ধুদের, জুনিয়র সাথে কথা বলার মত/ বাংলায় তুমি  বলার মত

Share