জার্মান ভাষায় লিঙ্গ 

জার্মান ভাষায় লিঙ্গ (Geschlecht - গেশ্লেখ্‌ট) খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি শব্দের আর্টিকেল (der, die, das) এবং বাক্য গঠনের উপর প্রভাব ফেলে। 

জার্মান ভাষায় লিঙ্গের প্রকারভেদ

জার্মান ভাষায় তিনটি লিঙ্গ আছে:

1. Maskulinum - মাসকুলিনুম (পুরুষলিঙ্গ): আর্টিকেল der
2. Femininum - ফেমিনিনুম (স্ত্রীলিঙ্গ): আর্টিকেল die
3. Neutrum - নয়ট্রুম (নপুংসকলিঙ্গ): আর্টিকেল das

লিঙ্গ নির্ধারণের কিছু সাধারণ নিয়ম

জার্মান ভাষায় লিঙ্গ নির্ধারণের জন্য কিছু সাধারণ নিয়ম আছে। যদিও অনেক ব্যতিক্রম আছে, তবুও এই নিয়মগুলি আপনাকে সাহায্য করবে:

Maskulinum (পুরুষলিঙ্গ) - der

পুরুষ জাতিবাচক শব্দ

der Mann (মানুষ / পুরুষ) → ডেয়ার মান

der Vater (বাবা) → ডেয়ার ফাটার

দিন, মাস, এবং ঋতুর নাম

der Montag (সোমবার) → ডেয়ার মোনটাগ

der Januar (জানুয়ারি) → ডেয়ার ইয়ানুয়ার

der Sommer (গ্রীষ্ম) → ডেয়ার জোম্মার

অনেক গাছের নাম

der Apfelbaum (আপেল গাছ) → ডেয়ার আপফেল-বাউম্

কিছু শেষাংশ (endings)

er: der Lehrer (শিক্ষক) → ডেয়ার লেয়রার

ling: der Frühling (বসন্ত) → ডেয়ার ফ্র্যুলিং

Femininum (স্ত্রীলিঙ্গ) - die

স্ত্রী জাতিবাচক শব্দ

die Frau (মহিলা) → ডি ফ্রাউ

die Mutter (মা) → ডি মুটার

ফুল এবং গাছের নাম

die Rose (গোলাপ) → ডি রোজে

die Eiche (ওক গাছ) → ডি আইখে

কিছু শেষাংশ (endings)

-e: die Lampe (ল্যাম্প) → ডি লাম্পে

-ung: die Zeitung (সংবাদপত্র) → ডি যাইটুং

-heit: die Freiheit (স্বাধীনতা) → ডি ফ্রাই-হাইট

-keit: die Freundlichkeit (বন্ধুত্ব) → ডি ফ্রয়ান্ডলিশ-কাইত

-schaft: die Freundschaft (বন্ধুত্ব) → ডি ফ্রয়ান্ড-শ্যাফ্ট

-ion: die Information (তথ্য) → ডি ইনফর্মাটযি-ওন

Neutrum (নপুংসকলিঙ্গ) - das

শিশু এবং প্রাণীর শাবক

das Kind (শিশু) → ডাস কিন্ড

das Lamm (মেষশাবক) → ডাস লাম

ধাতু এবং রাসায়নিক পদার্থ

das Gold (সোনা) → ডাস গল্ট

das Eisen (লোহা) → ডাস আইজেন

**সব রং এর নাম
**

das Blau (নীল) → ডাস ব্লাউ

das Rot (লাল) → ডাস রোট

das Gelb (হলুদ) → ডাস গেল্‌ব

কিছু শেষাংশ (endings)

-chen: das Mädchen (মেয়ে) → ডাস মেইট্‌-শেন

-lein: das Fräulein (কুমারী) → ডাস ফ্রয়-লাইন 

-um: das Museum (জাদুঘর) → ডাস মিউজিউম 

-ment: das Dokument (দলিল) → ডাস ডোকুমেন্ট

লিঙ্গ নির্ধারণের নিয়ম

জার্মান ভাষায় অনেক শব্দের লিঙ্গ নির্ধারণের জন্য কোনো নির্দিষ্ট নিয়ম নেই :P। এগুলোর লিঙ্গ মুখস্থ করতে হবে।

Share