HTTP এর বিবর্তন - ১: ভূমিকা
HTTP
- পূর্নরুপ হল Hypertext Transfer Protocol
- Hypertext মানে হল এমন একটা টেক্সট যেটা একটা লিঙ্ক থেকে পাওয়া যায়, সাধারণতঃ লিঙ্কটা ইন্টারনেটের সাথে যুক্ত কোন সার্ভারের হয়ে থাকে
- যদিও Hypertext লেখা আছে কিন্তু HTTP ব্যাবহার করা হয় hypermedia (লেখা, ছবি, সাউন্ড, ভিডিও) ট্রান্সফার করার জন্য, শুধু টেক্সট এর জন্য না
- এটা একটা ক্লায়েন্ট সার্ভার প্রোটোকল। ক্লায়েন্ট একটা কানেকশন তৈরি করে, সার্ভারকে রিকুয়েস্ট করে এবং সার্ভার থেকে রিস্পন্সের জন্য অপেক্ষা
- এটা একটা স্টেটলেস প্রোটকল, তারমানে হচ্ছে দুইটা রিকোয়েস্টের মধ্যে কোন রকম সম্পর্ক থাকে না। তবে সেশন থাকতে পারে। স্টেট এর সাথে সেশনকে গুলাবেন না
- এই প্রোটকল লেখা শুরু করেছিলেন স্যার Tim Berners-Lee - ১৯৮৯ সালে, সার্নে কাজ করার সময়
ভাল কথা, তাহলে WWW কি?
- পূর্নরুপ World Wide Web
- এটা একটা সাব ডোমেইন, URL এর অংশ
- কোথাও www থাকার মানে হচ্ছে এটা একটা ওয়েবসাইটের এড্রেস এবং এই সাইট HTTP ব্যাবহার করে ডাটা আদান প্রদান করে
- সহজ করে বললে আমরা HTTP ব্যাবহার করে www বা ওয়েবে এক্সেস করি
- www নিয়ে চিন্তার কিছু নাই। এটা জাস্ট একটা নাম।
যাই হোক, আবার HTTP তে ফিরে আসি। HTTP কিভাবে কাজ করে
- সাধারণত HTTP শুরু হয় ক্লায়েন্ট সাইড থেকে
- ক্লায়েন্ট TCP প্রোটকল ব্যাবহার (ফাক! , প্রোটকল এর ভিতর আবার প্রোটকল!!!) একটা কানেকশন ওপেন করে
- তারপর একটা HTTP Message (HTTP নিয়ম মেনে) পাঠায়
- তারপর অপেক্ষা করে সার্ভারের রেসপন্সের আশায়
- এইভাবে চলতেই থাকে ..
HTTP Message: দুই রকমের HTTP Message আছে Request ও Response
Request
- একটা HTTP Request মেসেজ এ চারটা ভাগ থাকে
- Start-line or Request Line
- Request Headers
- Blank line
- Request Body (অপশনাল)
Response
- একটা HTTP Response ও চার ভাগে ভাগ করা থাকে
- Status line
- Response Headers
- Blank Line
- and Response body
কি নিয়ে জানি পোস্ট লিখতে ছিলাম? হা, মনে পরেছে, HTTP ... লেখা চলবে ...