SELECT স্টেটমেন্ট হলো SQL-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বহুল ব্যবহৃত কমান্ড। এটির মাধ্যমে টেবিল থেকে ডেটা রিট্রিভ করে ফলাফল হিসেবে দেখানো হয়।

সিনট্যাক্স ও উদাহরণ

১. নির্দিষ্ট একটি কলাম সিলেক্ট ও রিটার্ন করা

SELECT column_name
FROM table_name;

উদাহরণ: actor টেবিলের first_name কলামের সব ডেটা সিলেক্ট করতে হবে।

SELECT first_name
FROM actor;

২. একাধিক কলাম সিলেক্ট ও রিটার্ন করা

SELECT column1, column2
FROM table_name;

উদাহরণ: actor টেবিল থেকে first_name এবং last_name কলামের ডেটা সিলেক্ট করতে হবে।

SELECT first_name, last_name
FROM actor;

৩. সব কলাম সিলেক্ট ও রিটার্ন করা

SELECT *
FROM table_name;

উদাহরণ: actor টেবিল থেকে সব কলামের সব ডেটা সিলেক্ট করতে হবে।

SELECT *
FROM actor;

বিশেষ টিপস

  • SELECT দিয়ে আপনি শুধু নির্দিষ্ট কলাম বা সব কলাম (* দিয়ে) দেখাতে পারেন।
  • SQL-এর কীওয়ার্ডগুলো (যেমন SELECT, FROM) সাধারণত বড় হাতের অক্ষরে লেখা হয়, কিন্তু ছোট হাতের অক্ষরেও চলে।
  • প্রতিটি SQL স্টেটমেন্টের শেষে সেমিকোলন (;) দেওয়া ভালো অভ্যাস।
Share