Dependency Inversion Principle

Dependency Inversion Principle হচ্ছে হাই লেভেল মডিউলকে লো লেভেল মডিউলের উপর সরাসরি ডিপেন্ডেন্ট করা যাবে না। তারা একটি অ্যাবস্ট্রাক্ট জিনিসের মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত থাকবে।

public class Vehicle {
    public Engine engine;
    public Vehicle() {
        this.engine = new Engine();
    }
}

এখানে হাই লেভেল Vehicle ক্লাস সরাসরি লো লেভেল Engine ক্লাসের উপর নির্ভরশীল। এর সমস্যা হলো, যদি কোনো কারণে Engine পরিবর্তন করতে চাই, তাহলে Vehicle ক্লাসে পরিবর্তন করে কাজটি করতে হবে। এর পরিবর্তে আমরা Engine-কে একটি ইন্টারফেস করে অ্যাবস্ট্রাক্ট লেয়ার তৈরি করতে পারি। তাহলে Vehicle নির্ভর করবে Engine ইন্টারফেসের উপর। এর ফলে সুবিধা হলো, আমরা যেকোনো সময় Engine-এর ইমপ্লিমেন্টেশন পরিবর্তন করতে পারব, কিন্তু Vehicle ক্লাসে হাত দিতে হবে না।

রিফেক্টর

public class Vehicle {
    public Engine engine;
    public Vehicle(Engine e) {
        this.engine = e;
    }
}

public interface Engine { }

public class FlatEngine implements Engine { }

public class InlineEngine implements Engine { }

এখানে Vehicle ক্লাস Engine ইন্টারফেসের উপর নির্ভরশীল, যা অ্যাবস্ট্রাক্ট।

Share