Single Responsibility Principle

Single Responsibility Principle

Single Responsibility Principle (SRP) এর মূল কথা হলো—একটি ক্লাস শুধুমাত্র একটি কারণেই পরিবর্তন করা যাবে। এর অন্য অর্থ হচ্ছে, একটি ক্লাস শুধুমাত্র এবং শুধুমাত্র একটি কাজ করবে।

নিচের EmployeeService ক্লাসটি দেখা যাক:

public class EmployeeService {
    public void updateByName(String employeeName) {…}
    public void getEmployeeByAddress() {…}
    public void sendEmailNotification() {…}
}

এখানে ক্লাসটি দুটি কাজ করছে:

  • এমপ্লয়ির রিলেটেড কাজ
  • ইমেইল সেন্ড

তাই এই EmployeeService ক্লাসটি Single Responsibility Principle (SRP) লঙ্ঘন করেছে। এটি ঠিক করার জন্য নিচের মতো করে রিফ্যাক্টর করতে হবে। নোটিফিকেশনের জন্য আলাদা ক্লাস তৈরি করে সেখানে ইমেইল সেন্ডের কাজ সরিয়ে নিতে হবে।

রিফ্যাক্টর

public class EmployeeService {
    public void updateByName(String customerName) {…}
    public void getEmployeeByAddress() {…}
}

public class NotificatonService {
    public void sendEmailNotification() {…}
}
Share