লাইভ ফটো সেটআপ

লাইভ ফটো কী?

আইফোনের লাইভ ফটো ছবি তোলার আগে ১.৫ সেকেন্ড এবং পরে ১.৫ সেকেন্ডের অডিও ও ভিডিও রেকর্ড করে। আসলে লাইভ ফটোতে ৪৫টি ইমেজ কমপ্রেস অবস্থায় থাকে, যা একটি শর্ট ভিডিওর মতো। তাই ফটোগ্রাফির মান ভালো রাখতে এটি বন্ধ করে রাখাই ভালো। বিস্তারিত জানতে দেখুন এখানে।

লাইভ ফটো বন্ধ করার পদ্ধতি

ক্যামেরা অ্যাপ থেকে লাইভ ফটো বন্ধ করা যায়। এর জন্য স্ক্রিনের উপরের দিকে থাকা লাইভ ফটো আইকন বাটনে ক্লিক করুন। বাটনের উপর একটি কাঁটা দাগ (/) দেখা গেলে বুঝবেন লাইভ ফটো বন্ধ আছে।

সমস্যা ও স্থায়ী সমাধান

সমস্যা হচ্ছে, লাইভ ফটো আবার চালু হয়ে যায়। তাই স্থায়ীভাবে বন্ধ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  • Settings-এ যান
  • Camera > Preserve Settings-এ ট্যাপ করুন
  • নিশ্চিত করুন যে Live Photo-এর পাশের সুইচটি চালু (অন) আছে
Share