ইলাস্টিকসার্চ হলো একটি শক্তিশালী, ওপেন-সোর্স সার্চ ও অ্যানালিটিক্স ইঞ্জিন। এটি ইলাস্টিক স্ট্যাকের (ELK) প্রধান জিনিষ। টেক্সট ডাটা সার্চ করা এবং লগ অ্যানালাইসিস করার জন্য এটি দারুণ কাজ করে। এই টিউটোরিয়ালে আমরা কোর কনসেপ্ট, ইকোসিস্টেম (Kibana, Logstash, Beats) এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ – কীভাবে কার্যকরী কোয়েরি লিখতে হয় – সেটা শিখব।

ইলাস্টিকসার্চ কী?

ইলাস্টিকসার্চ হলো একটি NoSQL JSON ডাটাবেস যা Apache Lucene-এর ওপর ভিত্তি করে তৈরি। কিন্তু সাধারণ ডাটাবেসের চেয়ে এটি ফুল-টেক্সট সার্চ এবং রিয়েল-টাইম অ্যানালিটিক্স-এর জন্য বিশেষভাবে অপটিমাইজড।

মূল শক্তি:

  • বিপুল পরিমাণ ডাটায় দ্রুত সার্চ (মিলিসেকেন্ডে, এমনকি বিলিয়ন রেকর্ডেও)
  • স্কেলেবল – একটি নোড দিয়ে শুরু করে শত নোড পর্যন্ত বাড়ানো যায়
  • নিয়ার রিয়েল-টাইম – ডকুমেন্ট ইন্ডেক্স করার পর খুব দ্রুত সার্চযোগ্য হয়
  • রেস্টফুল এপিআই – HTTP এবং JSON এর মাধ্যমে সহজে যোগাযোগ

ব্যবহারের ক্ষেত্র:

  • অ্যাপ সার্চ (যেমন ই-কমার্স সাইটে প্রোডাক্ট সার্চ)
  • লগ ও সিকিউরিটি অ্যানালিটিক্স (Kibana ড্যাশবোর্ড দিয়ে)
  • মেট্রিক্স ও অ্যাপ্লিকেশন পারফরম্যান্স মনিটরিং
Share