কুবারনেটিস প্রাক্টিক্যালঃ ইন্সটলেশনের পর - ৩
কুবারনেটিস ইন্সটল শেষে প্রথম যে কমান্ড দেই, সেটা হল। এই কমান্ড মাস্টার বা ওয়র্কার নোড থেকে দেয়া যায়। যদি সব ঠিক থাকে তাহলে, ক্লাস্টারের সবগুলা নোড দেখাবে।
$ kubectl get nodes NAME STATUS ROLES AGE VERSION master Ready master 5d8h v1.14.0 worker1 Ready <none> 5d8h v1.14.0
সমস্যাঃ আমি যখন প্রথম ইন্সটল দিয়ে এই কমান্ড দেয়েছিলাম, শুধু মাত্র মাস্টার নোড দেখাচ্ছিল। মানে ক্লাস্টার সেটআপ করেছি মাস্টার ও একটা ওয়ার্কার দিয়ে, কিন্তু শুধু মাস্টারকে দেখতে পাচ্ছিলাম।
সমাধানঃ নোড সেটআপ করার পূর্বে হোস্টনেম পরিবর্তন করতে হয়। আমার মাস্টার ও ওয়ার্কার নোডের হোস্টনেম একই ছিল, যার কারণে এই সমস্যা হয়েছে। মাস্টারে গিয়ে আগের kibeadm রিমোভ করে, হোস্টের নাম পরিবর্তন করে আবার সেটআপ দিয়েছিলাম।
আর ক্লাস্টারের বিস্তারিত জানার জন্য
$ kubectl get nodes -o wide