আমার ভুল হয়ে গেছে প্রিয়
আমার ভুল হয়ে গেছে প্রিয়,
আমায় ক্ষমা করে দিও,
আমার রুক্ষ পথের পাশে
ছায়াবন এঁকে নিও।
কাঁধে মাথা রাখা রোদ্দুর,
ঠোঁটে জিভ ছোঁয়ানো দুপুর,
এত আলো, এত মায়ায়
আমায় ক্ষমা করে দিও।
আমার ভুল হয়ে গেছে প্রিয়,
আমায় ক্ষমা করে দিও,
আমার রুক্ষ পথের পাশে
ছায়াবন এঁকে নিও।
এই কান্না চাপা রাতে
ভেজা কনকচাঁপা হাতে,
কালো আঁধারে মিলিও
আমায় ক্ষমা করে দিও।
দেখো শহুরে এই বাঁচা
মৃত দোয়েল পাখির খাঁচা,
আলগোছে চোখ সরিও
আমায় ক্ষমা করে দিয়ো।
আমার ভুল হয়ে গেছে প্রিয়,
আমায় ক্ষমা করে দিও,
আমার রুক্ষ পথের পাশে
ছায়াবন এঁকে নিও।