আমার স্বপ্নের হাতে হাতকড়া

আমার স্বপ্নের হাতে হাতকড়া...
তাই স্বপ্নের হাতে বন্দী,
আমার মনের জমিতে জল নেই...
তাই তোমার সাথে সন্ধি ।।

রাধা গো… রাধা...
শ্যাম পুড়ে যাই তোমার বিহনে...

যমুনার ঘাট একা একা আজ...
শ্যামের বাশির সুর,
মধ্যরাতে ঘুম পালালে রাধা কতদুর ।।

রাধা গো... রাধা...
শ্যাম পুড়ে যাই তোমার বিহনে...