যারে উড়ে যারে পাখি

যারে- যারে উড়ে যারে পাখি
ফুরালো প্রাণের মেলা
শেষ হয়ে এলো বেলা
আর কেন মিছে তোরে বেঁধে রাখি।।

যারে- আকাশে আকাশে ফিরে
যা ফিরে আপন নীড়ে
শ্যামল মাটির বনছায়।

আকাশে আকাশে ফিরে
যা ফিরে আপন নীড়ে
শ্যামল মাটির বনছায়।

শুধু- মনে মনে তোকে ডাকি
চাহিনা খেলিতে খেলা
শেষ হয়ে এলো বেলা
আর কেন মিছে তোরে বেঁধে রাখি।।

যারে- আমারই স্বপ্ন হয়ে
কত কি যে গেছ কয়ে
হৃদয় পিঞ্জরে বসিয়া।

আমারই স্বপ্ন হয়ে
কত কি যে গেছ কয়ে
হৃদয় পিঞ্জরে বসিয়া।

জানি- সবই রয়ে গেল বাকী
এবারে ভাসাব ভেলা
শেষ হয়ে এলো বেলা
আর কেন মিছে তোরে বেঁধে রাখি।।

যারে-