যখনি থাকবে একা

যখনি থাকবে একা,

নিজেকে লাগবে একা,

মনে রেখো !
তুমি যে আমার, তুমি যে আমার (!!)
যে বিরহ দাও তুমি,
যত দুরে যাওনা তুমি,
আমি জানি কাছেই আছো!
তুমি আমি আজো একাকার!
তুমি যে আমার, তুমি যে আমার!
যেখানেই যাই না আমি,
যেদিকেই চাই না আমি,
আমি দেখি শুধু তোমাকেই!
কেউ নেই কিছু নেই আর!
তুমি যে আমার, তুমি যে আমার (!!)
যখনি থাকবে একা
নিজেকে লাগবে একা,
মনে রেখো!
তুমি যে আমার, তুমি যে আমার!
তুমি যে আমার, তুমি যে আমার (!!)