তুমি এসেছিলে পরশু

তুমি এসেছিলে পরশু

কাল কেন আসোনি

তুমি কি আমায় বন্ধু

কাল ভালবাসনি

নদী যদি হয়রে ভরাট

কানায় কানায়

হয়ে গেলে শূন্য হটাৎ

তাকে কি মানায়

তুমি কি আমায় বন্ধু

কাল মনে রাখ নি

কাল কেন আসোনি

কাল ভালবাসনি

আকাশে ছিল না বলে হায়

চাদের পালকি

তুমি হেটে হেটে সন্ধায়

আসোনি কাল কি

তুমি কি আমায় বন্ধু

কাল অভিলাস নি

বনে বনে পাখি ডেকে যায়

আবোল তাবোল

থেকে থেকে হাওয়া

ডেকে যায়

দিয়ে যায় দোল

তুমি কি আমায় বন্ধু

একবারও ডাক নি

কাল কোন আসোনি

কাল ভালবাসনি