জার্মান শেখা শুরু করার আগে, ভাষার মূল ভিত্তিগুলো বুঝতে পারলে শেখা অনেক সহজ হয়। এই ব্লগে আমরা ধাপে ধাপে জার্মান শেখার জন্য নিচের বিষয়গুলো নিয়ে কাজ করব.
১. Geschlecht (লিঙ্গ / Gender)
জার্মান ভাষায় প্রতিটি নাউনের একটি লিঙ্গ থাকে:
- পুরুষবাচক (der)
- নারীবাচক (die)
- নিরপেক্ষ (das)
উদাহরণ:
der Mann (পুরুষ)
die Frau (মহিলা)
das Kind (শিশু)
২. Fälle (কেস / Cases)
জার্মান ভাষায় কেস অনুযায়ী নাম, প্রনাউন এবং আর্টিকেল পরিবর্তিত হয়। প্রধান ৪টি কেস আছে:
- Nominativ (Subject) – বিষয়কে নির্দেশ করে
- Akkusativ (Direct Object) – সরাসরি অবজেক্টকে নির্দেশ করে
- Dativ (Indirect Object) – পরোক্ষ অবজেক্টকে নির্দেশ করে
- Genitiv (Possessive) – মালিকানা বা সম্পর্ক বোঝায়
উদাহরণ:
Ich sehe den Mann. (আমি সেই ব্যক্তিকে দেখছি – Akkusativ)
৩. Deklinationen (ডিক্লেনশন / Declensions)
নাম, বিশেষণ, এবং আর্টিকেল কেস অনুযায়ী পরিবর্তিত হয়। এই নিয়মগুলো শেখা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি বাক্য গঠনকে সঠিক করে।
উদাহরণ:
guter Mann (Nominativ)
guten Mann (Akkusativ)
৪. Konjugationen (কনজুগেশন / Verb Conjugation)
ক্রিয়াপদ ব্যক্তির সাথে মিলিয়ে পরিবর্তিত হয়।
উদাহরণ:
Ich bin müde. (আমি ক্লান্ত)
Du bist müde. (তুমি ক্লান্ত)
Er/sie/es ist müde. (সে ক্লান্ত)
৫. Satzstellung (ওয়ার্ড অর্ডার / Sentence Order)
জার্মান বাক্য গঠনে শব্দের ক্রম খুব গুরুত্বপূর্ণ। সাধারণ নিয়ম:
- সাধারণ বাক্য: Subject + Verb + Object
উদাহরণ:
Ich esse einen Apfel. (আমি একটি আপেল খাচ্ছি)
- প্রশ্নবোধক বাক্য: Verb + Subject + Objec
উদাহরণ:
Isst du einen Apfel? (তুমি একটি আপেল খাচ্ছ কি?)
- Subordinate clause: Verb goes to the end
উদাহরণ:
Ich weiß, dass du einen Apfel isst. (আমি জানি তুমি একটি আপেল খাচ্ছ)