Programming

// life
while(noSuccess) { 
    tryAgain(); 
    if(dead) { 
        break; 
    } 
} 

HTTP

ক্লায়েন্ট সার্ভার প্রোটোকল এবং ইন্টারনেটে ডাঁটা ট্রান্সফার করতে HTTP প্রোটকল ব্যাবহার করা হয়ে থাকে

Good Code, Bad Code

শুধু কোড লিখলেই হয় না, লিখার মধ্যে কোড কোয়ালিটি থাকতে হয়, তা নাহলে একটা সময় কোড গার্বেজে পরিণত হবে

Exception handling in Spring Boot

Exception handling in Spring Boot

কখন চেক এবং আনচেক এক্সেপশন 

কখন চেক এবং আনচেক ব্যবহার করবো এর কোন ধরা বাধা নিয়ম নাই। অনেকটাই ব্যক্তিগত পছন্দ। নিচে আমার পছন্দ তুলে ধরলাম

কখন চেক ব্যবহার করবো?

  • আমি জানি কোডের এই জায়গায় সমস্যা হতে পারে। যেমন কেউ ফাইল পড়তে চেষ্টা করল কিন্তু ফাইল অন্য কেউ ডিলিট করে দিয়েছে।
  • কোডের ক্রিটিক্যাল জায়গা। যেমন ব্যবহারকারী গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তন করার কোড
  • লাইব্রেরি বানালে, লাইব্রেরী যে ব্যবহার করবে তাকে এরর হ্যান্ডল করতে বাধ্য করা জন্য চেক এক্সসেপশন

কখন আনচেক ব্যবহার করবো?

উপরে কারন গুলা ছাড়া বাকি সব জায়গায় আনচেক ব্যবহার করা যায়। কারণ, অনেক বেশি ট্রাই কেচ কোডকে পড়তে কঠিন করে তুলে। আর অনেক বেশি লাইন লিখতে হয়।

কাস্টম এক্সসেপশন

জাভাতে Exception ক্লাস হলো চেক এক্সসেপ্সন এর মূল ক্লাস, আর RuntimeException ক্লাস হল আনচেক এক্সসেপশন এর মূল ক্লাস। এদেরকে সরাসরি ব্যবহার করে এক্সসেপশন থ্রো করা যায়। কিন্তু সবচেয়ে ভালো হয় এক্সসেপশন এর ধরণ বুঝে কাস্টম এক্সসেপশন ক্লাস বানানো। কাস্টম এক্সসেপশন সবচেয়ে বড় সুবিধা হলো ইচ্ছে মতো ফিল্ড যুক্ত করা যায়। কথার কথা আপনি বিভিন্ন ল্যাঙ্গুয়েজে এক্সসেপশন থ্রো করতে চান।

কাস্টম আনচেক এক্সসেপশন ক্লাস

@Data
@AllArgsConstructor
public class MyCustomException extends RuntimeException {
  private final String message;
}

কাস্টম এক্সসেপশন ব্যবহার করা

if (something-wrong) {
	throw new MyCustomException("Something wrong");
}

স্প্রিং বুটে এক্সসেপশন হ্যান্ডলিং

স্প্রিং বুটে এক্সসেপশন হলে তাকে API আকারে রেস্পন্স পাঠানো যায় এবং এতো সব কাজ করার জন্য গ্লোবালি একটা RestControllerAdvice ক্লাস লিখতেই হয়। আসলে জীবন স্প্রিং বুট এর আগে কখনোই এত সহজ ছিল না। নিচে কন্ট্রোলার এডভাইস দিয়ে কিভাবে রেস্ট এর রেস্পন্স আকারে এক্সসেপশন থ্রো করা যায় সেটা দেখাবো।

প্রথমে একটা এরর ক্লাস লিখে ফেলি। সেটা হবে আমাদের রেস্পন্স।

@Getter
@Builder
@AllArgsConstructor
public class ErrorResponse {

  private Integer status;

  private String message;

  private List<String> errors;
}

দরকার অনুযায়ী কাস্টম এক্সসেপশন

@Setter
@Getter
@AllArgsConstructor
public class GeoIpFetchException extends RuntimeException {
  private final String message;
}
@Data
@AllArgsConstructor
public class GeoIpLookUpException extends RuntimeException {
  private final String message;
}

এখন একটা কন্ট্রোলার এডভাইস লিখলেই স্প্রিং বুটে কাজ শেষ

@RestControllerAdvice
public class RestExceptionHandler {

    @ExceptionHandler(GeoIpFetchException.class)
    public final ResponseEntity< ErrorResponse > handleGeoDbFetchException(GeoIpFetchException ex, WebRequest request) {  
        ApiError apiError = ErrorResponse.builder()  
                .status(404)
                .message("Something wrong with GeoIP fetch")
                .errors(Collections.singletonList(ex.getMessage()))
                .build();
        return new ResponseEntity<>(apiError, HttpStatus.INTERNAL\_SERVER\_ERROR);
    }


    @ExceptionHandler(GeoIpLookUpException.class)
    public final ResponseEntity<ErrorResponse> handleGeoIpLookUpException(GeoIpLookUpException ex, WebRequest request) {  
        ApiError apiError = ErrorResponse.builder()  
                .status(503)  
                .message("Something wrong with GeoIP Lookup")
                .errors(Collections.singletonList(ex.getMessage()))  
                .build();
        return new ResponseEntity<>(apiError, HttpStatus.INTERNAL\_SERVER\_ERROR);
    }
}

কাস্টম এক্সসেপশন থ্রো করলে অটোমেটিক তা JSON আকারে API এর রেস্পন্স হয়ে যাবে।

catch (Exception e) {
   log.error(e.getMessage(), e);
   throw new GeoIpLookUpException("Something wrong while looking up the geo region");
}
Share
Data projection in Spring Boot

Data projection in Spring Boot

ডাটা প্রজেকশন কি?

JPA এবং হাইবারনেট এর কনটেক্সে প্রজেকশন হলো আমার কাছে অনেক বড় একটা অবজেক্ট আছে যার রয়েছে অনেক প্রপার্টিস। আমার অ্যাপের সব জায়গায় সব ইনফরমেশন দেখানো লাগেনা। তাই যেসব জায়গায় কম ইনফরমেশন দেখতে হয় তাদের জন্য ডাটাবেস থেকে কম ডাটা তুলব। এতে নেটওয়ার্ক ল্যাটেন্সি কমে আসবে, এপ্লিকেশন দ্রুত কাজ করবে। এটা লেজি লোডিং না। কারণ লেজি লোডিং শুধু মাত্র কালেশনের ক্ষেত্রে কাজ করে। আপনি একটা স্ট্রিং ফিল্ড লেজি দিয়ে বাদ দিতে পারবেন না।

বাস্তব উদাহরণ

সাধারণত ব্লগের পোস্ট অনেক বড় হয় এবং অনেক প্রকার ডাটা থাকে। যখন একটা ব্লগ পড়া হয় তখন সমস্ত ডাটা সার্ভার থেকে নিয়ে আসা দরকার। কিন্তু যখন হোম পেজে আমরা পোস্টার কার্ডে শুধু টাইটেল এবং সামান্য বর্ণনা দেখাই, তখন এই সব পোস্টের সম্পূর্ণ ডাটা নিয়ে আসার কোন মানেই হয় না। স্পেশালি পোস্টের বডি, যেখানে সম্পূর্ণ পোস্ট থাকে।

কোড

আমার  ব্লগের পোস্ট অবজেক্ট প্রায়ই পরিবর্তন হয়।

@Table(name = "POST")
public class Post extends BaseAuditEntity {

    private static final long serialVersionUID = 1L;

    @Id @GeneratedValue(generator="system-uuid")
    @GenericGenerator(name="system-uuid", strategy = "uuid")
    @Column(length = 32)
    protected String id;

    @NotNull
    @Size(max = 100)
    private String name;

    @Size(max = 150)
    private String title;

    @ManyToOne
    private Author author;

    @ManyToOne
    private FileMeta topImage;

    @Size(max = 250)
    private String description;

    private Integer position;

    @Lob
    @Basic(fetch=FetchType.LAZY)
    private String body;

    @OneToMany(fetch = FetchType.LAZY, cascade = CascadeType.ALL, mappedBy = "post")
    private Set<PostComment> comments;

    @Enumerated(EnumType.STRING)
    private PostStatus postStatus;

    @OneToMany(fetch = FetchType.LAZY)
    private Set<FileMeta> images;

    @ManyToMany(fetch = FetchType.LAZY)
    @JoinTable(name = "POST\_TAG",
            joinColumns = @JoinColumn(name = "post\_id"),
            inverseJoinColumns = @JoinColumn(name = "tag\_id")
    )
    private Set<Tag> tags;

    @OneToOne(cascade = CascadeType.ALL, orphanRemoval = true)
    private Seo seo;
}

এখানে নিচের কোডে লেজি কাজ করে না। মানে কোন ভাবেই পোস্ট কুয়েরি করলে বডি চলে আসে।

    @Lob
    @Basic(fetch=FetchType.LAZY)
    private String body;

এখানে একটা চমৎকার সমাধান হলো প্রজেকশন। দুই ভাবে প্রজেকশন করা যায়।

  • DTO এর মাধ্যমে
  • Interface ব্যবহার করে

DTO মাধ্যমে নেস্টেড অবজেক্টের প্রজেকশন করা যায় না। শুধুমাত্র একটা অবজেক্টের উপর কাজ করে। আপনি যদি একটা অবজেক্টের ভিতর আরেকটা অবজেক্ট আছে এবং সব গুলাকে প্রজেকশনের আওতায় আনতে চান তাহলে Interface প্রজেক্টশন করতে হবে।

আমি ইন্টারফেস প্রজেকশন দেখাবো। আমার পোস্টের ইন্টারফেস প্রজেকশন নিচের মতো

public interface PostProjection {

     String getId();

     String getName();

     String getTitle();

     FileMeta getTopImage();

     String getDescription();

    Date getCreatedAt();
}

যখন স্প্রিং ডাটা দিয়ে কুয়েরি করবেন, তখন আসল অবজেক্টের জায়গায় ইন্টারফের দিয়ে দিলেই সে শুধু মাত্র ইন্টারফেসের গেট ডাটা গুলা তুলে নিয়ে আসবে। নিচে রিপোজিটরি কুয়েরি দেয়া হলো

public interface PostRepository extends JpaRepository<Post, String> {
    @Query("SELECT p FROM Post p")
    Page<PostProjection> findAll(Pageable pageable);
}

এখন যদি কুয়েরি রেজাল্ট দেখেন অনেকটা নিচের মতো হবে

content": [
    {
      "description": null,
      "topImage": null,
      "createdAt": "2019-06-02T09:52:32.086+0000",
      "title": "স্প্রিং, JPA এবং হইবারনেট এর কনটেক্সে প্রোজেকশন কি?  কিভাবে ব্যবহার করে অশেষ ফায়দা নেয়া যায়। ",
      "name": "JPA, স্প্রিং ডাটা  প্রোজেকশন ",
      "id": "8a1c80976b15a299016b179ad756000f"
    },
    {
      "description": null,
      "topImage": null,
      "createdAt": "2019-06-02T08:16:24.036+0000",
      "title": "কি ভাবে  NGINX কনফিগার করতে হয় এঙ্গুলার ক্লায়েন্ট, সার্ভার এবং  API  এর জন্য ",
      "name": "প্রক্সি সার্ভারের  জন্য  NGINX কনফিগার করা ",
      "id": "8a1c80976b15a299016b1742d3e6000b"
    },
........
]
Share
Java Heap Memory

Java Heap Memory

জাভা হিপ মেমোরি কে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে 

- Young Generation
- Old Generation

Young Generation 

যেখানে অবজেক্ট অল্প সময়ের জন্য থাকে, এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে  

  • Eden Space: যখন new কিওয়ার্ড দিয়ে অবজেক্ট তৈরী হয় তখন অবজেক্ট এখানে জমা হয়
  • Survivor Space:  Eden Space থেকে গার্বেজ কালেকশন শেষ হলে যেই অবজেক্ট গুলা  বেঁচে থাকে তারাই এই জায়গায় চলে আসে 

Old Generation

Young Generation থেকে গার্বেজ কালেকশন শেষে যেই অব্জেক্টগুলা বেঁচে থাকে তারা এখানে চলে আসে।  এটাকে আবার দুই ভাগে ভাগ করে

  • Tenured Space: Survivor Space থেকে বেশ কয়েকবার গার্বেজ কালেশনের পরেও যেই অবজেক্ট বেঁচে থাকে তারা এই স্পেস এ চলে আসে
  • virtual Or reserved

Metaspace

  • Metaspace হিপের বাইরে  
  • জাভা ৮ থেকে PermGen কে Metaspace বলে।  
  • এপ্লিকেশনে ব্যবহত  ক্লাস এবং মেথড এর মেটাডাটা এখানে থাকে
  • JVM এর ডাটা ব্যবহার করে 

alt text

Share
Partial data update in Spring Boot

Partial data update in Spring Boot

স্প্রিং-হাইবারনেটে সাধারণত পুরো অবজেক্ট আপডেট করতে হয় — কিন্তু যখন শুধুমাত্র একটা বা দুটো ফিল্ড পরিবর্তন করতে চান, তখন পুরো অবজেক্ট পাঠানো অপ্রয়োজনীয় ও ব্যয়বহুল। এই পোস্টে আমরা শিখব কীভাবে কার্যকরভাবে partial update বাস্তবায়ন করা যায়।


পার্শিয়াল আপডেট কেন দরকার?

স্প্রিং ডেটার repository.save() মেথড সবসময় পুরো অবজেক্টটা ডেটাবেসে লিখে দেয়। ছোট অবজেক্টের ক্ষেত্রে এটা সমস্যা নয়, কিন্তু বড় এবং জটিল এন্টিটিতে এটা কয়েকটা সমস্যা তৈরি করে:

সমস্যা সমাধান
বড় অবজেক্টের সব ফিল্ড নেটওয়ার্কে পাঠানো হয়, যদিও একটাই পরিবর্তন হয়েছে। DTO + Optional ব্যবহার করে শুধু পরিবর্তিত ফিল্ডগুলো টার্গেট করা যায়।
ঘন ঘন আপডেট প্রয়োজন হলে প্রতিবার পুরো অবজেক্ট fetch করে আবার save করতে হয়। কাস্টম JPQL query দিয়ে নির্দিষ্ট কলাম আপডেট করা যায়, পুরো row নয়।

বাস্তব উদাহরণ — ব্লগ এডিটর

একজন লেখক এক ঘন্টা ধরে একটি দীর্ঘ পোস্ট লিখছেন। পোস্টের বডি বারবার আপডেট হওয়া দরকার — কিন্তু পোস্টের টাইটেল, ট্যাগ, কভার ইমেজ ইত্যাদি অপরিবর্তিত থাকে। এই পরিস্থিতিতে শুধু body ফিল্ডটাই আপডেট করা উচিত।

ডেটা ফ্লো: কীস্ট্রোক → কাউন্টার +১ → কাউন্টার = ২০? → API কল → কাউন্টার রিসেট


ফ্রন্টএন্ড — Angular

ব্যবহারকারী যতবার এডিটরে কিছু টাইপ করেন, প্রতিবার API কল না করে একটি কাউন্টার ব্যবহার করা হয়। কাউন্টার নির্দিষ্ট সংখ্যায় পৌঁছালে তবেই আপডেট কল হয়।

১. Quill Editor — মডেল চেঞ্জ ইভেন্ট

<quill-editor
  (ngModelChange)="updateBody()"
  [(ngModel)]="post.body"
  [styles]="{height: '300px'}">
</quill-editor>

২. কম্পোনেন্ট — কাউন্টার লজিক

bodyCounter = 0;

updateBody() {
  this.bodyCounter++;

  if (this.post.id && this.bodyCounter === 20) {
    const payload = new Post();
    payload.id   = this.post.id;
    payload.body = this.post.body;

    this.adminPostService
        .partialUpdate(payload)
        .subscribe(() => {
          this.bodyCounter = 0;
        });
  }
}

৩. সার্ভিস — HTTP কল

partialUpdate(post: Post): Observable<any> {
  return this.http.put(
    ApiUrl.adminPosts + 'partial-update/',
    post
  );
}

ব্যাকএন্ড — Java · Spring Data JPA

ব্যাকএন্ডে মূল কৌশল হলো একটি DTO তৈরি করা যেখানে প্রতিটি আপডেটযোগ্য ফিল্ডের জন্য একটি করে Optional মেথড থাকবে। কোনো ফিল্ড null পাঠানো হলে সেটা আপডেট হবে না — শুধু যে ফিল্ডে ভ্যালু আছে, সেটাই আপডেট হবে।

১. DTO — Optional সহ

@Data
public class PostPartialDto {

    @NotNull
    private String id;

    private String  body;
    private Integer position;

    /** body উপস্থিত থাকলে Optional.of(), না থাকলে Optional.empty() */
    public Optional<String>  body()     { return Optional.ofNullable(body); }
    public Optional<Integer> position() { return Optional.ofNullable(position); }
}

২. Service — Optional.ifPresent() দিয়ে শর্তসাপেক্ষ আপডেট

@Override
public Optional<Integer> partialUpdate(PostPartialDto dto) {

    // body পাঠানো হলে শুধু body আপডেট হবে
    dto.body()
       .ifPresent(body ->
           postRepository.updateBody(dto.getId(), body));

    // position পাঠানো হলে শুধু position আপডেট হবে
    dto.position()
       .ifPresent(pos ->
           postRepository.updatePosition(dto.getId(), pos));

    return Optional.of(1);
}

৩. Repository — JPQL partial update query

@Modifying
@Transactional
@Query("update Post p set p.body = :body where p.id = :id")
Integer updateBody(
    @Param("id")   String  id,
    @Param("body") String  body
);

@Modifying
@Transactional
@Query("update Post p set p.position = :position where p.id = :id")
Integer updatePosition(
    @Param("id")       String  id,
    @Param("position") Integer position
);

সারসংক্ষেপ

স্তর কৌশল
DTO Optional মেথড সহ শুধু আপডেটযোগ্য ফিল্ড
Service ifPresent() দিয়ে শর্তসাপেক্ষ Repository কল
Repository @Modifying query দিয়ে নির্দিষ্ট কলাম আপডেট

এই প্যাটার্ন ব্যবহার করলে বড় এন্টিটিতেও দক্ষতার সাথে partial update করা যায় — অপ্রয়োজনীয় ডেটা ট্রান্সফার এবং Hibernate-এর dirty checking overhead ছাড়াই।

Share
SED - String processor

SED - String processor

ইউনিক্স মেশিনে কাজ করতে গেলে মাঝে মাঝেই বিভিন্ন কমান্ড দিতে হয়, আবার সেসব কমান্ডে সামান্য পরিবর্তন করতে হয়। এই সব ঝামেলা কে একটা স্ক্রিপ্ট আকারে লিখতে চাইলে স্ট্রিং প্রসেস খুব জরুরি। সেড (SED) এর পুরা নাম হলো স্ট্রিম এডিটর। এর কাজ হচ্ছে ফাইল এবং ফাইলের টেক্সটকে প্রসেস করা। আমি ফাইলের কন্টেন্ট পরিবর্তন করার জন্য সেড ব্যবহার করি।সেড এর বেসিক কমান্ড

sed <option> <script> <input-files>


ফাইলের টেক্সট পরিবর্তন করে নতুন ফাইল তৈরি করা 

রকিব নুসরাত কে ভালোবেসে একটা চিঠি দিয়েছে এবং সেটা nusrat.txt ফাইলে সেভ করেছ। 


প্রিয় নুসরাত,
আমি সেড নিয়ে কাজ করছি, কিন্তু নিজে সেড থাকি না। নুসরাত নাম খুব সুন্দর। আমি নুসরাত এর সাথে সুখ দুঃখ ভাগ করে নিতে চাই। নুসরাত কি বলে জানতে চাই?        

ফাইলটা পাঠানোর পর নুসরাত প্রত্যাখ্যান করেছে। বেচারা এখন সে ফারিয়াকে একই চিঠি দিবে।  কিন্তু আগের চিঠির যে সব জায়গায় নুসরাত আছে তা পরিবর্তন করে ফারিয়া লিখে দিবে SED এর সাহায্যে। s হলো সাবস্টিটিউট এবং /g হলো গ্লোবাল। তাই সব নুসরাত, ফারিয়া দ্বারা সব জায়গায়  পরিবর্তন হয়ে যাবে এবং faria.txt নামের একটা নতুন ফাইল তৈরী হবে। 


sed 's/নুসরাত/ফারিয়া/g' nustar.txt > faria.txt


আউটপুট হবে নিচের মত


প্রিয় ফারিয়া,
আমি সেড নিয়ে কাজ করতেছি, কিন্তু নিজে সেড থাকি না। ফারিয়া নাম খুব সুন্দর। আমি ফারিয়া এর সাথে সুখ দুঃখ ভাগ করে নিতে চাই। ফারিয়া কি বলে জানতে চাই?


ফাইল ঠিক রেখে শুধু ফাইলের টেক্সট পরিবর্তন করা

মিঃ রকিব ফারিয়ার কাছেও পাত্তা পেল না। তানিয়া নামের আরেক মেয়ে আছে, তার কাছে একই রকম চিঠি দিবে। সমস্যা হচ্ছে সবার নামে নতুন ফাইল তৈরী হয়ে যাচ্ছে। এগুলা কেউ দেখে ফেললে ঝামেলা। যেহেতু কেউ পাত্তা দিচ্ছে না, তাই কত জনকে দেয়া লাগে কে জানে,তাই তা সে চাচ্ছে love-letter.txt নামের একটাই ফাইল থাকবে। রিজেক্ট হলে শুধু নাম চেঞ্জ করে নতুন কাউকে দিবে। faria.txt কে love-letter.txt তে রিনেম করে ফেলেছে। এখন -i ফ্ল্যাগ ব্যবহার করে কমান্ড দিবে। -i ফ্ল্যাগ তলে তলে ফাইল পরিবর্তন করে দেয।


sed -i  's/ফারিয়া/তানিয়া/g' love-letter.txt
sed -i '.back' 's/ফারিয়া/তানিয়া/g' love-letter.txt  // ম্যাক ব্যবহারকারীর জন্য 



প্রিয় তানিয়া,
আমি সেড নিয়ে কাজ করতেছি। তানিয়া নাম খুব সুন্দর। আমি তানিয়া এর সাথে সুখ দুঃখ ভাগ করে নিতে চাই। তানিয়া  কি বলে জানতে চাই।ফাইলে পরিবর্তনের কাজ হয়ে গেছে।

স্পেসিফিক লাইন ডিলিট করা 

উদাহরণ ৩ঃ 

রকিব দেখলে সবাইকে এক রকম মেসেজ দিয়ে খুব লাভ হচ্ছে না। এবার সে ঠিক করল যাকে অফার করবে তার স্পেফিক কিছু লিখবে এবং যখন নতুন কারো জন্য ফাইল তৈরী করবে তখন সেই স্পেফিক লাইগুলা মুছে দিবে।তানিয়ার চুল বড় তাই ফাইনাল লেখা ছিল

প্রিয় তানিয়া,
আমি সেড নিয়ে কাজ করতেছি। তানিয়া নাম খুব সুন্দর। আমি তানিয়া এর সাথে সুখ দুঃখ ভাগ করে নিতে চাই। তানিয়া  কি বলে জানতে চাই।
তোমার দীঘল কালো চুলের ঢেউ, আমার কাছে সুনামির মতো লাগে। 

কিন্তু তানিয়া যখন বয়ফ্রেন্ড আছে বলে জানিয়ে দিল।  তখন সে লামিয়াকে প্রস্তাব দিবে বলে ঠিক করল। লামিয়ার যেহেতু লম্বা চুল নাই, তাই সাথে শেষ লাইন ডিলিট করে দিতে হবে। নিচের কমান্ড ৪ নাম্বার লাইন ডিলিট করে তানিয়া কে লামিয়া দ্বারা রিপ্লেস করে দিবে। অন্যভাবে কাজটা করা যায় যেমন,  "তোমার দীঘল" দিয়ে শুরু লাইন ও মুছে দেয়া যায়।


sed -i '.back' '4d ; s/তানিয়া/লামিয়া/g' love-letter.txt
অথবা
sed -i '.back'  '/^তোমার দীঘল/d ;  s/তানিয়া/লামিয়া/g' love-letter.txt 


হ্যাপি সেডিং ....


Share
জাভাতে রেপার ক্লাস

জাভাতে রেপার ক্লাস

জাভা পিওর অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ না এবং এর প্রধান কারণ হচ্ছে কয়েকটা প্রিমিটিভ টাইপ। যেমন

  • int
  • char
  • float
  • double

রেপার ক্লাস কি?

  • রেপার ক্লাস হচ্ছে প্রিমিটিভ টাইপের ক্লাস টাইপ
  • প্রতিটা প্রিমিটিভ টাইপের জন্য একটা করে রেপার ক্লাস আছে
  • রেপার ক্লাস প্রিমিটিভ টাইপ ডাটা হিসাবে নিয়ে অবজেক্ট আকারে রিটার্ন করতে পারে

রেপার ক্লাস এর সুবিধা কি কি?

  • প্রিমিটিভ ক্লাসকে অবজেক্ট টাইপে কনভার্ট করে দেয়া
  • java.util এর ক্লাস সমূহ শুধুমাত্র অবজেক্ট নিয়েই কাজ কাজ করে, এক্ষেত্রে রেপার ক্লাস প্রিমিটিভ কে অব্জেক্টে পরিণত করতে/ রিপ্রেসেজেন্ট করতে কাজ করে 
  • মাল্টি থ্রেডে সিনক্রোনাইজ করার জন্য অবজেক্ট লাগে, এখানেও তাই রেপার ক্লাস লাগে প্রিমিটিভিকে রিপ্রেসেন্ট করতে

প্রিমিটিভ ক্লাস এবং এর রেপার ক্লাস সমূহ

Primitive Data Type Type Wrapper Class
char Character
byte Byte
short Short
long Long
double Double
float Float
boolean Boolean
int Integer

অটোবক্সিং কি?

অটোবক্সিং হচ্ছে অটোমেটিক্যালি প্রিমিটিভ টাইপ থেকে অবজেক্ট টাইপে কনভার্ট হয়ে যাওয়া।

ArrayList<Integer> arrayList = new ArrayList(); 
arrayList.add(25);

উদাহরণ থেকে দেখা যায় যে এরে হচ্ছে ইন্টিজার অবজেক্ট টাইপের কিন্তু ইন্সার্ট করা হয়েছে প্রিমিটিভ টাইপ এবং কোন এরর ছাড়া এই কাজটা হয়েছে। আসলে জাভা অটোবক্সিং করেছে। 

আনবক্সিং কি?

আনবক্সিং হচ্ছে অবজেক্ট টাইপ থেকে অটোমেটিক্যালি প্রিমিটিভ টাইপে কনভার্ট হয়ে যাওয়া

ArrayList<Integer> arrayList = new ArrayList(); 
arrayList.add(25); 
int num = arrayList.get(0);  

ঊদাহরণ থেকে দেখা যাচ্ছে, ইন্টেজার অবজেক্ট থেকে প্রিমিটিভ টাইম num এ ভ্যালু এসাইন করা হয়েছে।  এখানে জাভা আনবক্সিং করেছে।

Share
hashCode() and equals()

hashCode() and equals()

equals() মেথড

  • দুটা অবজেক্টের ইকুয়ালিটি বা সমতা নির্ধারণ করে 

  • দুটা অবজেক্ট একই রকম হবার জন্য  তাদেরকে reflexive, symmetric, transitive,  এবং consistent হতে হবে 

  • যদি অবজেক্ট পরিবর্তিত না হয় তাহলে equals() সবসময় একই রেজাল্ট দিবে

  • o.equals(null) সব সময় ফলস হবে

hashCode() মেথড 

  • একটা অবজেক্টের হ্যাশ কোড রিটার্ন করে 

  • যদি একটা অবজেক্টের একাধিক কপি থাকে তাহলে সবার জন্য একই কোড রিটার্ন করতে হবে 

  • দুইটা ভিন্ন অবজেক্টের হ্যাশ কোড একই হতে পারে 

hashCode() and equals() এর মধ্যে সম্পর্ক 

  • যদি দুটা অবজেক্টের equals() ট্রু রিটার্ন দেয় তাহলে অবশ্যই তাদের হ্যাশ কোড একই রকম হতে হবে

  • প্রথম শর্তকে ঠিক রাখতে যখনি  equals() ওভাররাইড/পরিবর্তন করা হবে সাথে সাথে hashCode() মেথড ও ওভাররাইড করতে হবে 

নোট

  • reflexive: for any non-null reference value x, x.equals(x) should return true.

  • symmetric: for any non-null reference values x and y, x.equals(y) should return true if and only if y.equals(x) returns true.

  • transitive: for any non-null reference values x, y, and z, if x.equals(y) returns true and y.equals(z) returns true, then x.equals(z) should return true.

  • consistent: for any non-null reference values x and y, multiple invocations of x.equals(y) consistently return true or consistently return false, provided no information used in equals comparisons on the objects is modified.

Share
Kotlin Custom annotation

Kotlin Custom annotation

I was working a simple spring boot with Kotlin project and needed password and confirm password matching validation. So, I  developed a custom validator with Kotlin. 


Validator annotation and its implementation

@Target(AnnotationTarget.CLASS)
@Retention(AnnotationRetention.RUNTIME)
@Constraint(validatedBy = [PasswordMatchingValidator::class])
annotation class PasswordMatching(

val password: String,
val confirmPassword: String,
val message: String = "The password and confirm password do not match",
val groups: Array<KClass<Any>> = [],
val payload: Array<KClass<Payload>> = [],
)

class PasswordMatchingValidator : ConstraintValidator<PasswordMatching, Any> {
private var password = ""
private var confirmPassword = ""

override fun initialize(constraintAnnotation: PasswordMatching) {
password = constraintAnnotation.password
confirmPassword = constraintAnnotation.confirmPassword
}

override fun isValid(value: Any, context: ConstraintValidatorContext): Boolean {
val password = BeanWrapperImpl(value).getPropertyValue(password) as String
val confirmPassword = BeanWrapperImpl(value).getPropertyValue(confirmPassword) as String
return password == confirmPassword
}
}


Use of the custom validator

@PasswordMatching(
password = "password",
confirmPassword = "confirmPassword",
message = "The password and confirm password do not match")
data class RegistrationRequest(
@field:Email(message = "Valid email is required")
@field:NotBlank(message = "Email is required")
val email: String,

@field:NotBlank(message = "Password is required")
@field:Size(min = 6, message = "Password must be at least 6 characters long")
val password: String,

@field:NotBlank(message = "Confirm password is required")
@field:Size(min = 6, message = "Confirm password must be at least 6 characters long")
val confirmPassword: String,

@field:NotNull(message = "At least one role is required")
val roles: Set<Role>
)


 
Unit test for the validator

@Test
fun `test registration password and confirm password not match`() {
val registrationRequest = RegistrationRequest("test@gmail.com", "654321", "123456", setOf(Role.ROLE_USER))
val constraintValidations = validatorFactory.validator.validate(registrationRequest)

assertThat(constraintValidations.size).isEqualTo(1)
assertThat(constraintValidations.map { it.message }
.contains("The password and confirm password do not match")).isTrue()
}



Share
Setup GCP application credentials in spring boot

Setup GCP application credentials in spring boot

In spring boot, you need to setup GCP credentials in order to use the Google Cloud Services for example  access bucket object. You can do it following  ways

For production environment

1. You can add file directly to Dockerfile(bad idea)

FROM openjdk:8-jdk-alpine  
COPY target/myapp\*.jar /opt/app/myapp.jar  
COPY /path/to/permission.json /opt/secret/gcp-permission.json  
ENV GOOGLE_APPLICATION_CREDENTIALS="/opt/secret/gcp-permission.json"  
ENTRYPOINT ["java", "-Djava.security.egd=file:/dev/./urandom","-jar","/opt/app/mnyapp.jar"]

2. You can also add as docker compose file or config map on kubernetes

services:
  myapp:
    image: eu.gcr.io/marufh/myaap
    restart: always
    container_name: myapp
    environment:
      - "GOOGLE_APPLICATION_CREDENTIALS=/opt/secret/gcp-permission.json"

3. Modify ~/.bash-profile or  ~/.zshrc file

export GOOGLE_APPLICATION_CREDENTIALS=/path/to/permission.json

For development environment

1. You can add directly on the pom.xml

<plugin>  
    <groupId>org.springframework.boot</groupId>  
    <artifactId>spring-boot-maven-plugin</artifactId>  
    <configuration>  
       <executable>true</executable>  
       <profiles>  
          <profile>dev</profile>  
       </profiles>  
       <environmentVariables>  
          <GOOGLE_APPLICATION_CREDENTIALS>/path/to/permission.json</GOOGLE_APPLICATION_CREDENTIALS>  
       </environmentVariables>  
    </configuration>  
</plugin>

2. You can also directly add file on the code

@PostConstruct  
public void init() {  
    try {  
        storage = StorageOptions.getDefaultInstance()  
                .toBuilder()  
                .setCredentials(GoogleCredentials.  
                        fromStream(  
                                new FileInputStream("/path/to/permission.json")))  
                .build()  
                .getService();  
    } catch (IOException e) {  
        throw new RuntimeException(e);  
    }  
}
Share