নেটওয়ার্ক প্রটোকল কী?
প্রটোকল হলো কিছু নিয়ম-কানুনের সমষ্টি, যা একাধিক পক্ষ একে অপরের সাথে যোগাযোগ করার সময় অনুসরণ করে। নেটওয়ার্ক প্রটোকল মানে—নেটওয়ার্কে থাকা মেশিনগুলো কিভাবে তথ্য আদান-প্রদান করবে, তার নিয়ম।
জনপ্রিয় নেটওয়ার্ক প্রটোকলসমূহ:
- IP (Internet Protocol)
- TCP (Transmission Control Protocol)
- HTTP (HyperText Transfer Protocol)
IP এবং IP Address
- IP Address হলো ইন্টারনেটে যুক্ত একটি মেশিনের পরিচয়—যেটা চারটি নাম্বারে গঠিত (IPv4)।
- উদাহরণ:
192.168.0.1 127.0.0.1→ নিজ মেশিনকে বোঝায় (localhost)
- উদাহরণ:
- Private Network: সাধারণত
192.168.x.xদিয়ে শুরু হয়।
IP কী করে?
- একটি মেশিন থেকে আরেকটিতে ডাটা পাঠায় IP address ব্যবহার করে।
IP Packet
- IP Packet হলো এমন একটি ইউনিট, যার মাধ্যমে ডাটা এক মেশিন থেকে অন্য মেশিনে যায়।
- এতে থাকে:
- IP Header: Source & Destination IP, Size ইত্যাদি
- Payload: আসল ডাটা
- সর্বোচ্চ সাইজ:
2^16bytes (~64 KB) - যদি ডাটা বড় হয়, তখন সেটা ভাঙতে বা পুনঃপ্রেরণ করতে অন্য প্রটোকল যেমন TCP লাগে।
TCP (Transmission Control Protocol)
- IP এর উপর ভিত্তি করে তৈরি, রিলায়েবল ডাটা ট্রান্সমিশন নিশ্চিত করে।
- TCP কি করে:
- হ্যান্ডশেকের মাধ্যমে সংযোগ স্থাপন করে (Client ↔ Server)
- বড় ডাটাকে ভেঙে ছোট ছোট প্যাকেট করে
- প্রতিটি প্যাকেটের সিরিয়াল নম্বর থাকে (অর্ডার ঠিক রাখতে)
- ডাটা পৌঁছালে অ্যাকনলেজমেন্ট পাঠায়
- প্যাকেট হারিয়ে গেলে আবার পাঠায় (retransmission)
- নির্দিষ্ট সময় পর সংযোগ টাইমআউট হয়ে যায়
HTTP (HyperText Transfer Protocol)
- TCP-এর উপর তৈরি ক্লায়েন্ট-সার্ভার ভিত্তিক প্রটোকল।
- Client → Request করে
- Server → Response দেয়
HTTP Request এর কাঠামো:
- Start Line (উদাঃ:
GET /index.html HTTP/1.1) - Headers (উদাঃ:
"Content-Type": "application/json") - Blank Line
- Body (Optional)
HTTP Response এর কাঠামো:
- Status Line (উদাঃ:
HTTP/1.1 200 OK) - Headers (উদাঃ:
"Content-Length": 1238) - Blank Line
- Body (মূল কন্টেন্ট)
উদাহরণ:
Request:
http
GET /products HTTP/1.1
Host: example.com
Content-Type: application/json
Response:
http
HTTP/1.1 200 OK
Content-Length: 1238
Content-Type: application/json
{ "products": [...] }