জার্মান ভাষায় ব্যক্তিগত সর্বনাম (Personalpronomen)

জার্মান ভাষায় ব্যক্তিগত সর্বনাম (Personalpronomen) হলো এমন শব্দ যা ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দেশ করে (যেমন: আমি, তুমি, সে, আমরা, তোমরা, তারা ইত্যাদি)। ব্যক্তিগত সর্বনাম (Personalpronomen) খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি বাক্য গঠন এবং কথোপকথনে ব্যক্তিকে নির্দেশ করতে ব্যবহৃত হয়। 

ব্যক্তিগত সর্বনামের প্রকারভেদ

জার্মান ভাষায় ব্যক্তিগত সর্বনামগুলি ব্যক্তি (Person), সংখ্যা (Number), এবং Case (কারক) অনুযায়ী পরিবর্তিত হয়। নিচে টেবিলে বিভিন্ন রূপ দেওয়া হলো:

ব্যক্তি (Person) একবচন (Singular) বহুবচন (Plural)
ফাস্ট পারসন  ich (আমি) wir (আমরা)
সেকেন্ড  পারসন du (তুমি) ihr (তোমরা)
থার্ড  পারসন er/sie/es (সে) sie (তারা)

কেস অনুযায়ী ব্যক্তিগত সর্বনামের রূপ

জার্মান ভাষায় ব্যক্তিগত সর্বনামগুলি কেস (কারক) অনুযায়ী পরিবর্তিত হয়। জার্মান ভাষায় চারটি Case আছে:

  1. Nominativ (কর্তা কারক): বাক্যের কর্তা (Subject) নির্দেশ করে।

  2. Akkusativ (কর্ম কারক): বাক্যের প্রত্যক্ষ কর্ম (Direct Object) নির্দেশ করে।

  3. Dativ (সম্প্রদান কারক): বাক্যের পরোক্ষ কর্ম (Indirect Object) নির্দেশ করে।

  4. Genitiv (সম্বন্ধ কারক): বাক্যের মালিকানা বা সম্পর্ক নির্দেশ করে।

নিচে টেবিলে Nominativ, Akkusativ, এবং Dativ কারকে ব্যক্তিগত সর্বনামের রূপ দেওয়া হলো:

Person (ব্যক্তি)  Nominativ (সাবজেক্ট হলে) Akkusativ (ডাইরেক্ট অবজেক্ট হলে) Dativ (ইনডাইরেক্ট অবজেক্ট হলে)
ich (আমি) ich mich mir
du (তুমি) du dich dir
er (সে - পুরুষ) er ihn ihm
sie (সে - স্ত্রী) sie sie ihr
es (সে - নপুংসক) es es ihm
wir (আমরা) wir uns uns
ihr (তোমরা) ihr euch euch
sie (তারা) sie sie ihnen
Sie (আপনি/আপনারা) Sie Sie Ihnen

ব্যক্তিগত সর্বনামের ব্যবহার

Nominativ

Nominativ Case এ ব্যক্তিগত সর্বনাম বাক্যের Subject) হিসেবে ব্যবহৃত হয়। উদাহরণ:

  - Ich bin müde. (আমি ক্লান্ত।) - ইশ বিন মোডে 

  - Du spielst Fußball. (তুমি ফুটবল খেলো।) - দু স্প্লিস্ট  ফুসবাল

  - Wir lernen Deutsch. (আমরা জার্মান শিখি।) - বীর লার্নেন ডইচ

Akkusativ

Akkusativ Case এ ব্যক্তিগত সর্বনাম বাক্যের প্রত্যক্ষ কর্ম (Direct Object) হিসেবে ব্যবহৃত হয়।

- উদাহরণ:

  - Ich sehe dich. (আমি তোমাকে দেখি) - ইখ জেহে ডিখ

  - Er liebt sie. (সে তাকে ভালোবাসে) - এয়ার লিব্ট জি

  - Wir hören euch. (আমরা তোমাদের শুনি) - ভির হ্যোরেন অইখ

Dativ

Dativ Case এ ব্যক্তিগত সর্বনাম বাক্যের পরোক্ষ কর্ম (Indirect Object) হিসেবে ব্যবহৃত হয়।

- উদাহরণ:

  - Ich gebe dir das Buch. (আমি তোমাকে বইটি দিই) - ইখ গেবে ডির দাস বুখ

  - Sie hilft ihm. (সে তাকে সাহায্য করে) - জি হিল্ফ্ট ইম 

  - Wir schenken ihnen Blumen. (আমি তাদের ফুল উপহার দিই) - ভির শেঙ্কেন ইহ্নেন ব্লুমেন

Share