WHERE ক্লজ ব্যবহার করা হয় SELECT এর মাধ্যমে পাওয়া ডেটার ওপর শর্ত প্রয়োগ করে নির্দিষ্ট ডেটা ফিল্টার করার জন্য। এটি সবসময় FROM এর পরে বসে।
WHERE-এ কী কী ব্যবহার করা যায়?
- কম্পারিজন অপারেটর:
>(বড়),<(ছোট),>=(বড় বা সমান),<=(ছোট বা সমান),<>(সমান নয়) - লজিক্যাল অপারেটর:
ANDএবংORদিয়ে একাধিক শর্ত যুক্ত করা যায় - NULL চেক:
IS NULLএবংIS NOT NULL
সিনট্যাক্স (কাঠামো)
SELECT
column_name1,
column_name2
FROM table_name
WHERE condition;
উদাহরণ (Examples)
১. নাম্বার ফিল্টার করা
SELECT *
FROM payment
WHERE amount = 10.99;
২. টেক্সট ফিল্টার করা
SELECT
first_name,
last_name
FROM customer
WHERE first_name = 'ADAM';
৩. NULL ফিল্টার করা
SELECT
first_name,
last_name
FROM customer
WHERE first_name IS NULL;
৪. NOT NULL ফিল্টার করা
SELECT
first_name,
last_name
FROM customer
WHERE first_name IS NOT NULL;
৫. AND অপারেটরের উদাহরণ
SELECT *
FROM payment
WHERE amount = 10.99
AND customer_id = 426;
৬. OR অপারেটরের উদাহরণ
SELECT *
FROM payment
WHERE amount = 10.99
OR amount = 9.99;
৭. জটিল শর্ত (AND ও OR একসাথে)
প্রয়োজনে AND ও OR কে গ্রুপ করে জটিল কন্ডিশন লেখা যায়।
SELECT *
FROM payment
WHERE (amount = 10.99 OR amount = 9.99)
AND customer_id = 426;
টিপ: একাধিক অপারেটর থাকলে প্রথমে
()-এর ভিতরের শর্ত এক্সিকিউট হয়।